ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

আ.লীগের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াবে বিএনপি: জিলানী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2257

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের দুঃসময়ে গোপালগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কেরাইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অর্জনে বিএনপির হাত ধরেই: শামা ওবায়েদ

জিলানী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন তিনি উপলব্ধি করেছিলেন—একসময় দলটি ক্ষমতা হারালে এ অঞ্চলের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সে কারণেই তিনি ভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা করেন। বিএনপি ক্ষমতায় এলে অসহায় ও বঞ্চিত মানুষের জন্য নিজের অবস্থান থেকে কাজ করার সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় নেই বলেই গোপালগঞ্জের উন্নয়ন থেমে যাবে—এমনটা হতে পারে না। এলাকার বেকার যুবসমাজের কর্মসংস্থান, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে হলে সংসদে শক্ত কণ্ঠে কথা বলার প্রয়োজন রয়েছে।
বর্তমান নির্বাচনী পরিবেশের প্রসঙ্গ টেনে জিলানী বলেন, এবার আটজন প্রার্থী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশ নিচ্ছেন, যা আগে দেখা যায়নি। অতীতে একচেটিয়া রাজনৈতিক অবস্থানের কারণে প্রকৃত প্রতিযোগিতা সম্ভব ছিল না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানো হলে টুঙ্গিপাড়াকে একটি মানবিক, বৈষম্যহীন, মাদকমুক্ত ও অসাম্প্রদায়িক এলাকা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। জনগণের সঙ্গে আলোচনা করেই এলাকার সমস্যাগুলো সংসদে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন তিনি।

গণসমাবেশে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার ও যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামসহ অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

আ.লীগের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াবে বিএনপি: জিলানী

আপডেট সময় ১১:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

আওয়ামী লীগের দুঃসময়ে গোপালগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কেরাইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি উদ্যোগকে ইতিবাচক সমর্থন বিএনপির