ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

নুরের ওপর হামলায় জামায়াতের বিক্ষোভের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 762

ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও হামলায় গুরুতর আহত করার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরও পড়ুন  বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

শনিবার (৩০ আগস্ট) বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। জামায়াতে ইসলামী এর আগে সকালে এ কর্মসূচি ঘোষণা করে।

প্রতিবাদী এ বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম।

নিউজটি শেয়ার করুন

নুরের ওপর হামলায় জামায়াতের বিক্ষোভের ঘোষণা

আপডেট সময় ১২:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও হামলায় গুরুতর আহত করার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরও পড়ুন  ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ