ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 103

ছবি সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিমভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান বাজারব্যবস্থা অস্থির হয়ে ওঠার পেছনে প্রধানত মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজরা দায়ী। এদের কারসাজির ফলে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। দ্রব্যমূল্যের এই লাগামহীন উর্ধ্বগতিতে জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  সিন্ডিকেট রুখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে জামায়াত আমির বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে আরও কঠোর ও কার্যকর উদ্যোগ নিতে হবে। জনস্বার্থ রক্ষায় এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

সকালবেলা মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি খুচরা ও পাইকারি মূল্যের বিশাল ব্যবধানের বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে বর্ণনা করেন।

বাজার পরিদর্শনের সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

আপডেট সময় ১১:৫৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬