ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সংস্কার আলোচনায় গতি: আজ তৃতীয়বারের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 396

ছবি সংগৃহীত

বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আরও পড়ুন  ঐকমত্য কমিশনের ১৫ প্রস্তাবেই দ্বিমত জানাল খেলাফত মজলিস

এর আগে, প্রথম দফার বৈঠক হয় গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) এবং দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয় ২০ এপ্রিল (রোববার)। বৈঠকগুলোতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন—এই ছয়টি বিষয়ে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববারের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতির বর্তমান ক্ষমতার বাইরে আরও কিছু বিষয়ে তাঁকে ক্ষমতা দেওয়ার প্রস্তাবে অংশগ্রহণকারীরা একমত হয়েছেন। এসব বিষয়ের জন্য নতুন আইন প্রণয়ন করে তা সংসদে অনুমোদনের সুযোগ রয়েছে। তিনি বলেন, এ প্রক্রিয়ায় রাষ্ট্রপতির ভূমিকা আরও কার্যকর করার পাশাপাশি চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা বজায় রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

সংস্কার আলোচনায় গতি: আজ তৃতীয়বারের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

আপডেট সময় ১১:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আরও পড়ুন  রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ