ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

বৈষম্যহীন ভবিষ্যতের জন্য ঐক্য চাই: উত্তরের আমীর সেলিম উদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 397

ছবি সংগৃহীত

একবিংশ শতাব্দীর বহুমাত্রিক চ্যালেঞ্জ ও সময়োপযোগী বাস্তবতায় নিজেদেরকে প্রস্তুত করতে ইসলামী আন্দোলনের কর্মীদের আরও দৃঢ়সংকল্প ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

গত সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বসুন্ধরায় জামায়াত ইসলামী বসুন্ধরা থানা শাখার আয়োজনে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  আলোচনা-ঐক্যের মাধ্যমে সংকটের সমাধানে আমি আশাবাদী: মির্জা ফখরুল

সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমীর ইঞ্জিনিয়ার আবুল বাসার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, “আমরা দেশকে একটি কল্যাণভিত্তিক ইসলামী রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যে সমাজের প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কর্জে হাসানা, বিনা সুদে ঋণ, ব্যবসায়িক উপকরণ প্রদানসহ নানাবিধ কার্যক্রম চালু রেখেছি। পাশাপাশি আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে মানবকল্যাণমূলক কাজ করছি।”

তিনি আরও বলেন, “আমাদের কার্যক্রমের একটি বড় অংশ স্বামী পরিত্যক্তা, বিধবা ও অসহায় নারীদের কল্যাণে নিবেদিত। কারণ আমরা বিশ্বাস করি, একটি আদর্শ সমাজ গঠনের পূর্বশর্ত হলো সকল শ্রেণি-পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।”

সেলিম উদ্দিন বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে থাকবে না ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রয়াস। সবাইকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশগঠনে ভূমিকা রাখতে হবে।”

তিনি অতীত আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণজাগরণে স্বৈরাচারী সরকার পতনের সূচনা হলেও আজো দেশ মাফিয়াতন্ত্র থেকে মুক্ত হয়নি। তারা বিভিন্ন মুখোশে ফিরে আসার চেষ্টা করছে।”

তিনি বলেন, “এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের আদর্শিক অবস্থান দৃঢ় রাখতে হবে এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখতে হবে।”

নিউজটি শেয়ার করুন

বৈষম্যহীন ভবিষ্যতের জন্য ঐক্য চাই: উত্তরের আমীর সেলিম উদ্দিন

আপডেট সময় ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

একবিংশ শতাব্দীর বহুমাত্রিক চ্যালেঞ্জ ও সময়োপযোগী বাস্তবতায় নিজেদেরকে প্রস্তুত করতে ইসলামী আন্দোলনের কর্মীদের আরও দৃঢ়সংকল্প ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

গত সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বসুন্ধরায় জামায়াত ইসলামী বসুন্ধরা থানা শাখার আয়োজনে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  পাসপোর্ট-বৈষম্যে বিশ্ব রেকর্ডের স্বপ্নভঙ্গ নাইজেরিয়ান পর্যটকের