ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সংস্কার প্রস্তাবনায় বিএনপির নতুন পরিকল্পনা, সংস্কারের প্রস্তাব আসবে রবিবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 395

ছবি সংগৃহীত

বিএনপি আসন্ন রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাবনা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক নীতিসহ নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং দলীয় অবস্থান সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, গণতন্ত্রের চর্চাকে শক্তিশালী করতে দলটি একটি সুসংগঠিত সংস্কার পরিকল্পনা প্রস্তুত করছে, যা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি

এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। প্রায় এক ঘণ্টার এ বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আমীর খসরু জানান, চলমান রাজনৈতিক বাস্তবতায় দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সংস্কার কমিশনের উদ্যোগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের উচিত জাতীয় ইস্যুগুলোর ওপর ঐক্যমত তৈরি করা। এ বিষয়ে বিএনপি সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, সংস্কার পরিকল্পনা নিয়ে যেসব বিষয়ে ঐক্যমত হবে, সেগুলো নিয়ে দল এগিয়ে যাবে। আর যেখানে মতানৈক্য থাকবে, তা সাংবিধানিক হোক বা নির্বাচনকেন্দ্রিক সবকিছু জনগণের সামনে উপস্থাপন করা হবে। জনগণের রায় নিয়েই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি মনে করে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা জরুরি। আলোচনা, মতবিনিময় ও জনমতের ভিত্তিতেই সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত হবে। দলটি আশা করছে, তাদের এই উদ্যোগ একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।

নিউজটি শেয়ার করুন

সংস্কার প্রস্তাবনায় বিএনপির নতুন পরিকল্পনা, সংস্কারের প্রস্তাব আসবে রবিবার

আপডেট সময় ০৪:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বিএনপি আসন্ন রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাবনা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক নীতিসহ নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং দলীয় অবস্থান সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, গণতন্ত্রের চর্চাকে শক্তিশালী করতে দলটি একটি সুসংগঠিত সংস্কার পরিকল্পনা প্রস্তুত করছে, যা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন  তরুণ ভোটারদের মন জয়েই বিএনপির মে মাসব্যাপী কর্মসূচি