ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 360

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের অভিজ্ঞতা শেয়ার করেন, যা দুই দেশের সামরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন  বর্ণিল আয়োজনে আইওসির প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদ্বোধন করলেন সেনাপ্রধান

এ ছাড়া, সদ্য সমাপ্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ-সংক্রান্ত পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে সেনাপ্রধান অবহিত করেন। পাশাপাশি, গত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপের কথা জানানো হয়।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও অবদানের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সেনাবাহিনী তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

এ সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিশেষ করে দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সামরিক কূটনীতির বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞ মহল এ সাক্ষাতের গুরুত্ব বিবেচনা করছে।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা

আপডেট সময় ০৫:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের অভিজ্ঞতা শেয়ার করেন, যা দুই দেশের সামরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন  তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান