ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

সার নিয়ে সংকটের চেয়ে রটনাই বেশি: ত্রাণমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

দেশে সারের কোনো ঘাটতি নেই দাবি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে। কৃষকদের কাছে সহজে সার পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন করে ডিলার নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

বুধবার, ২৬ আগস্ট দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন  সংকট রাজনীতিবিদদের সুযোগ এনে দেয়’: জ্বালানি উপদেষ্টা

আসাদুল হাবিব দুলু বলেন, সার বিতরণ ব্যবস্থা আরও গতিশীল করতে ডিলারের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন ডিলার নিয়োগের পাশাপাশি খুচরা সার বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে।

তিনি বলেন, সরকার সারে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। এরপরও কোনো অসাধু ডিলার সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে মজুদ করা সার উদ্ধার করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন মন্ত্রী।

কৃষকদের সার নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।

এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালের রোগীদের উন্নত খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সার নিয়ে সংকটের চেয়ে রটনাই বেশি: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

দেশে সারের কোনো ঘাটতি নেই দাবি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে। কৃষকদের কাছে সহজে সার পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন করে ডিলার নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

বুধবার, ২৬ আগস্ট দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন ও পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকট ২০ বছরে যেতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী