ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা
বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটছে এবারের বিশ্ব ইজতেমার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 284

ছবি সংগৃহীত

বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন এবার এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমবারের মতো দুই পর্বে তিনটি আখেরি মোনাজাতের মাধ্যমে আজ রবিবার সমাপ্ত হচ্ছে বিশ্ব ইজতেমা। পাশাপাশি, এই প্রথমবারের মতো ইজতেমা ময়দানে পালিত হয়েছে পবিত্র শবেবরাত, যা মুসল্লিদের জন্য এক বিরল অভিজ্ঞতা হয়ে উঠেছে।

রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের জ্যেষ্ঠ পুত্র মাওলানা ইউসুফ বিন সাদ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান ও সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে অতিবাহিত হয়েছে। দেশ-বিদেশের শীর্ষ মুরব্বি ও আলেমদের বয়ান, নামাজ, জিকির-আজকার, এবং নফল ইবাদতে মগ্ন ছিলেন লাখো মুসল্লি। মোনাজাতের আগে অনুষ্ঠিত হবে হেদায়াতি বয়ান, যা আরবি ও উর্দু ভাষায় পরিচালিত হলেও তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় অনুবাদ করা হচ্ছে।

শনিবার ফজরের পর তাবলিগের মৌলিক ছয় উসুলের ওপর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ, যার তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। এরপর দিনভর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান দেন নিজামুদ্দিন মারকাজের মুফতি ইয়াকুব, আরব দেশের অতিথি আলেম, হাফেজ মঞ্জুর ও মাওলানা ইউসুফ বিন সাদ।

সারা বিশ্ব থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের এই ঐতিহাসিক ইজতেমা যেন এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়েছে। ইবাদত, দোয়া ও তাকওয়ার পরিবেশে শেষ হতে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমা, যা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটছে এবারের বিশ্ব ইজতেমার

আপডেট সময় ১০:৪৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন এবার এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রথমবারের মতো দুই পর্বে তিনটি আখেরি মোনাজাতের মাধ্যমে আজ রবিবার সমাপ্ত হচ্ছে বিশ্ব ইজতেমা। পাশাপাশি, এই প্রথমবারের মতো ইজতেমা ময়দানে পালিত হয়েছে পবিত্র শবেবরাত, যা মুসল্লিদের জন্য এক বিরল অভিজ্ঞতা হয়ে উঠেছে।

রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের জ্যেষ্ঠ পুত্র মাওলানা ইউসুফ বিন সাদ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান ও সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা স্থগিতের নির্দেশ