ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

আনসার-ভিডিপিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন  কি কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন সাহাবুদ্দিন

সাক্ষাতে গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা নিশ্চিত করা এবং ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে হবে। একই সঙ্গে বিভিন্ন বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সদস্যদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি আনসার ও ভিডিপিকে দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী হিসেবে উল্লেখ করেন। 00

সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতাও কামনা করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক।

সাক্ষাতে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জনমুখী বিভিন্ন কার্যক্রমে আনসার ও ভিডিপির অবদানেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি।

আগামী দিনে এসব ক্ষেত্রে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনকালে বাহিনীর উন্নয়নে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আনসার-ভিডিপিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় ০৬:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন  ট্রাম্প প্রশাসনের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা, পারমাণবিক নিরাপত্তা জোরদারের পদক্ষেপের পক্ষে: কিম জং উনের বোন