ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 137

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সরকারের উচ্চপর্যায়ের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এর আগে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার দ্রুত পদক্ষেপ নেয়। সে অনুযায়ী অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর নেতৃত্বে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন  ইরানের ৩০টি জ্বালানি ডিপোতে ইসরায়েলের হামলায় অসন্তোষ যুক্তরাষ্ট্রের: দাবি মার্কিন গণমাধ্যমের

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এই কমিটির দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রাখা, সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করা।

কমিটি গঠনের দিনই অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমান বৈঠকটি ওই ধারাবাহিকতার অংশ হিসেবে আরও বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য অর্থনৈতিক চাপ মোকাবিলায় করণীয় নির্ধারণই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে এসে দাফতরিক কার্যক্রম সম্পন্ন করেন এবং একটি ডাকটিকিট উন্মোচন করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রিসভার বৈঠকও নির্ধারিত রয়েছে। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলেও, এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সময়সূচি এগিয়ে এনে বুধবার বৈঠক আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক

আপডেট সময় ০৬:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সরকারের উচ্চপর্যায়ের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এর আগে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার দ্রুত পদক্ষেপ নেয়। সে অনুযায়ী অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর নেতৃত্বে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন  পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী