ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মামলা জট কমাতে আরও ১২ জেলায় ই-বেইল বন্ড চালু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 49

ছবি: সংগৃহীত

মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে দেশের আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি নতুন এসব জেলায় কার্যক্রমটির উদ্বোধন করেন।

নতুন করে ই-বেইল বন্ড চালু হওয়া ১২ জেলা হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ই-বেইল বন্ড পদ্ধতি চালুর ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে। এর মাধ্যমে এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  মেডিকেল ও বিজনেস ভিসা চালু করছে ভারত

মো. আসাদুজ্জামান বলেন, সরকার হয়রানিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। মামলার দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরম্যান্স করা জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জামিনে মুক্তি পাওয়ার পর অনেক সময় আসামিরা আবার অপরাধে জড়িয়ে পড়েন বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বছরের পর বছর মামলা চলতে থাকলে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়।

নিউজটি শেয়ার করুন

মামলা জট কমাতে আরও ১২ জেলায় ই-বেইল বন্ড চালু

আপডেট সময় ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে দেশের আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি নতুন এসব জেলায় কার্যক্রমটির উদ্বোধন করেন।

নতুন করে ই-বেইল বন্ড চালু হওয়া ১২ জেলা হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ই-বেইল বন্ড পদ্ধতি চালুর ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে। এর মাধ্যমে এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  দুই বছর পর পর্যটন ভিসা চালু করছে ভারত