ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১ থানার অনুমোদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদন পাওয়া নতুন উপজেলাগুলো হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। একই সঙ্গে চট্টগ্রামে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন  স্টারলিংকের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হবে। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ থানা প্রতিষ্ঠা করা হবে।

সভায় নতুন উপজেলা ও থানা গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নিকারের অনুমোদন পাওয়া এসব সিদ্ধান্ত সরকারি প্রজ্ঞাপন জারির পর কার্যকর হবে। এরপর নতুন উপজেলা ও থানার প্রশাসনিক সীমানা নির্ধারণ, দাপ্তরিক কার্যক্রম শুরু এবং প্রয়োজনীয় জনবল নিয়োগসহ অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদনের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১ থানার অনুমোদন

আপডেট সময় ০৪:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদন পাওয়া নতুন উপজেলাগুলো হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। একই সঙ্গে চট্টগ্রামে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মরক্কো থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার