পশ্চিমবঙ্গে হোটেলে অ/গ্নি/কা/ণ্ড, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু
- আপডেট সময় ০৫:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 0
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন মিশনের কর্মকর্তারা।
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের হতাহতের খবর পাওয়ার পর জরুরি তৎপরতা শুরু করেছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন। ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন মিশনের কর্মকর্তারা।
বুধবার (১৯ আগস্ট) ভোরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয়দের তথ্যমতে, অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন নিহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ।বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের চারজন নিহত বলে জানা গেছে। অন্যদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত বাংলাদেশিদের সহায়তায় উপহাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গেও ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। যোগাযোগ : ওমর ফারুক আকন্দ দ্বিতীয় সচিব (রাজনৈতিক), হোয়াটস অ্যাপ:+৮৮০১৭১৭২৯১২৬৬ মোবাইল : +৯১ ৮২৭৪৮২১৩৫২, +৯১৯৯০৩৪২৬১১৯.
বাংলাদেশি নাগরিক ও তাদের স্বজনদের জরুরি সহায়তার জন্য কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন একটি জরুরি হেল্পলাইন চালু করেছে। যেকোনো তথ্যের জন্য হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।























