ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
শিরোনাম :
পদ্মায় বালু উত্তোলন নিয়ে গুলিতে বিএনপি কর্মী নিহত শর্তহীনভাবে লেবানন ছাড়তে হবে ইসরায়েলকে: হিজবুল্লাহ তুরস্ককে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার প্রস্তাব দেবে সরকার: ফখরুল চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ব বদলালেও বাংলাদেশ-চীন বন্ধুত্ব অটুট থাকবে: সি চিন পিং চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালিতে হামলার জেরে আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে তেলের দাম মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাচ্ছেন আধুনিক অস্ত্র, সংশোধন হচ্ছে আইন

বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি, বিনিয়োগ এবং রাজনৈতিক পর্যায়ে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, এসব সমঝোতা স্মারক দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেইজিংয়ের দিয়াওতাই রাষ্ট্রীয় অতিথি ভবনের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাহদী আমিন জানান, বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

তিনি জানান, মোট ১৭টি সমঝোতা স্মারকের মধ্যে ১৩টি দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এসব সমঝোতার মাধ্যমে বিভিন্ন খাতে সরকারি পর্যায়ের সহযোগিতা আরও জোরদারের ভিত্তি তৈরি হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীনের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে তিনটি বিনিয়োগ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা।

রাজনৈতিক পর্যায়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)-এর মধ্যে সম্পাদিত হয়।

চীনের প্রধানমন্ত্রী লি খিয়াংয়ের বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২২ জুন) রাতে সরকারি সফরে চীনে পৌঁছান। সফরের শুরুতে তিনি দালিয়ানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে অংশ নেন। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার (২৪ জুন) রাতে বেইজিংয়ে পৌঁছান। এরপর বৃহস্পতিবার দুই দেশের শীর্ষ পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের পাশাপাশি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি উপস্থিত ছিলেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ০৫:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬