ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বেইজিংয়ে বিএনপি-সিপিসির এমওইউ স্বাক্ষর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 69

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে দুই দলের পারস্পরিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অপরদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সিপিসির পক্ষে এতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন  দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক। এর মাধ্যমে দুই দলের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বেইজিংয়ে বিএনপি-সিপিসির এমওইউ স্বাক্ষর

আপডেট সময় ১২:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে দুই দলের পারস্পরিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অপরদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সিপিসির পক্ষে এতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন  আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা বিশেষ দোয়া