ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

বিসিএস ভাইভা ১০০ নম্বরই থাকছে, জানাল সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 73

ছবি: সংগৃহীত

বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর ১০০-ই বহাল রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে সরকার। ভাইভা পরীক্ষাকে আরও স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখার লক্ষ্যেই বর্তমান পদ্ধতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

সংসদে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। এর পর থেকে চলমান ৪৭তম বিসিএস পরীক্ষায় এই পদ্ধতিতে ভাইভা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন  ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

তিনি জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচালিত ৪৮তম ও ৪৯তম বিসিএস পরীক্ষাতেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের মে মাসে সংশোধিত বিধিমালার আলোকে এই পরিবর্তন কার্যকর করা হয়। ফলে আসন্ন ৫০তম বিসিএসসহ ভবিষ্যতের সব বিসিএস পরীক্ষায় বর্তমান ১০০ নম্বরের ভাইভা পদ্ধতি বহাল থাকবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল এবং বৈষম্যহীন হবে বলে আশা প্রকাশ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

নিউজটি শেয়ার করুন

বিসিএস ভাইভা ১০০ নম্বরই থাকছে, জানাল সরকার

আপডেট সময় ০৭:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর ১০০-ই বহাল রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে সরকার। ভাইভা পরীক্ষাকে আরও স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখার লক্ষ্যেই বর্তমান পদ্ধতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

সংসদে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। এর পর থেকে চলমান ৪৭তম বিসিএস পরীক্ষায় এই পদ্ধতিতে ভাইভা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন  ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই, রিট খারিজ