ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ চেষ্টায় যুবক রিমান্ডে সৌদিতে সাত দিনে ১৪ হাজারের অধিক প্রবাসী গ্রেপ্তার মার্কিন সেনাবাহিনীর সচিবের পদত্যাগ দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় বিমান জাপানের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাশিয়ায় পর্বতারোহীদের ওপর ভয়াবহ তুষারধস, নিহত অন্তত ১১ মাঝপদ্মায় ইঞ্জিন বিকল, স্রোতে দেড় কিলোমিটার ভেসে গেল ফেরি প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন, নতুন আলোচনার দরকার নেই: দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সিফাতের জামিন নামঞ্জুর অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ: ববি হাজ্জাজ

রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 125

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর সদরঘাট এলাকায় রিকশাচালক রিপন হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের ইন্সপেক্টর মোহসীন উদ্দিন সংশ্লিষ্ট মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। শুনানি চলাকালে জাহাঙ্গীর আলমকে কারাগার থেকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর আবেদনের পক্ষে শুনানি করেন।

আরও পড়ুন  হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে আনতে কাজ চলছে: আইজিপি

মামলার বিবরণে এজাহারের বরাতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের শেষ দিনে সদরঘাট এলাকায় জমায়েত চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন দেশি ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়। এজাহারে দাবি করা হয়েছে, ওই সময় আসামিদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে ৩৬ বছর বয়সী রিকশাচালক রিপন বিদ্ধ হন।

ঘটনার পর উপস্থিত জনতা রিপনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

এই ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট রিপনের স্ত্রী শামীমা আকতার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ওই মামলার প্রেক্ষিতেই আজ গ্রেপ্তার দেখানো হলো।

নিউজটি শেয়ার করুন

রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর সদরঘাট এলাকায় রিকশাচালক রিপন হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের ইন্সপেক্টর মোহসীন উদ্দিন সংশ্লিষ্ট মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। শুনানি চলাকালে জাহাঙ্গীর আলমকে কারাগার থেকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর আবেদনের পক্ষে শুনানি করেন।

আরও পড়ুন  সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন