ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবহাওয়া অধিদপ্তরের স্বস্তির খবর: ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে চলা তীব্র গরমের পর ঢাকাবাসীর জন্য অবশেষে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে তপ্ত আবহাওয়ায় কিছুটা শীতলতা ফিরে আসতে পারে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
এই সময়ের মধ্যে কোথাও কোথাও বৃষ্টি অথবা অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আশা করা হচ্ছে। আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

আরও পড়ুন  ঢাকার মূল সড়কে রিকশা নিষিদ্ধ: ডিএনসিসি প্রশাসক

গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল, যা জনজীবনে নাভিশ্বাস তুলেছিল। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড না হলেও আজকের পূর্বাভাস সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে।

সারাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ছাড়াও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশের ১০টি জেলা ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আবহাওয়া অধিদপ্তরের স্বস্তির খবর: ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আপডেট সময় ১০:১৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দীর্ঘদিন ধরে চলা তীব্র গরমের পর ঢাকাবাসীর জন্য অবশেষে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে তপ্ত আবহাওয়ায় কিছুটা শীতলতা ফিরে আসতে পারে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
এই সময়ের মধ্যে কোথাও কোথাও বৃষ্টি অথবা অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আশা করা হচ্ছে। আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

আরও পড়ুন  নকশা বহির্ভূত ভবন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : রাজউক চেয়ারম্যান