ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
জাতীয়

যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম স্থগিত, বাংলাদেশেও ইউএসএইডের কার্যক্রম বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 476

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, এবং বাংলাদেশও এর আওতায় এসেছে। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) দেশটিতে তাদের সব সহযোগিতা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। 

গত ২৫ জানুয়ারি, ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক কর্মকর্তা ব্রায়ান অ্যারন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশনা পাঠান।

আরও পড়ুন  সৌদিকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

চিঠিতে বলা হয়েছে, ইউএসএআইডি অধীনে কার্যরত সব প্রতিষ্ঠানকে তাদের চুক্তি, অনুদান, এবং অন্যান্য সহায়তা কার্যক্রম তৎক্ষণাৎ স্থগিত করতে হবে। এমনকি, এসব প্রতিষ্ঠানের বরাদ্দকৃত অর্থের খরচ কমানোর নির্দেশও দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি, মার্কিন প্রশাসন একটি নির্বাহী আদেশ জারি করে, যার মাধ্যমে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে, বাংলাদেশে ইউএসএআইডির কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, বিশেষ করে রোহিঙ্গা সংকটের মতো মানবিক সহায়তা কার্যক্রমের ওপর প্রভাব পড়তে পারে বলে শঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম স্থগিত, বাংলাদেশেও ইউএসএইডের কার্যক্রম বন্ধ

আপডেট সময় ০৮:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, এবং বাংলাদেশও এর আওতায় এসেছে। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) দেশটিতে তাদের সব সহযোগিতা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। 

গত ২৫ জানুয়ারি, ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক কর্মকর্তা ব্রায়ান অ্যারন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশনা পাঠান।

আরও পড়ুন  জলবায়ু ও এলডিসি উত্তরণে ইউএনডিপির বাড়তি সহযোগিতা চাইল বাংলাদেশ