ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

পাল্টাপাল্টি স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 149

ছবি: সংগৃহীত

সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে পাল্টাপাল্টি স্থগিতের পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের সংবাদে বলা হয়, সেখানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।

বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে লিখেছে, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা শুরু হয়।

আরও পড়ুন  দিল্লিতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।

যা ঘটেছিল দুই দেশের মধ্যে
গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনেতিক সম্পর্কের অবণতি হলে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে। হাদির মৃত্যুর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন ও কমিশনে ঢিল ছোড়া হয়। এ ঘটনার পরই চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

পর দিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।

তবে নির্বাচন পরবর্তী সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হতে থাকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে ১৩ ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকেলে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেন।

অন্যদিকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায় ঢাকা। তবে ‘এআই ইমপ্যাক্ট সামিটের’ কারণে তিনি শপথ অনুষ্ঠাতে আসতে পারবেন না বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়। তবে মোদির পরিবর্তে শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

এর মধ্যে গত বৃহস্পতিবার সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

পাল্টাপাল্টি স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা

আপডেট সময় ০৩:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে পাল্টাপাল্টি স্থগিতের পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের সংবাদে বলা হয়, সেখানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।

বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে লিখেছে, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা শুরু হয়।

আরও পড়ুন  মালয়েশিয়ায় পাসপোর্ট বিতরণ বিষয়ে জরুরি তথ্য ঘোষণা