ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

মিরপুরে পাইপলাইন লিকেজের, ঢাকায় গ্যাসের সংকট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 1300

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে গ্যাস বিতরণ লাইনের একটি ৪ ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে লিকেজ ঘটেছে। এ কারণে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নেটওয়ার্কের কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) তিতাস কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও আশপাশের এলাকায় গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপের কারণে সমস্যায় পড়েছেন। অনেক স্থানে রান্না ও অন্যান্য গ্যাস-নির্ভর কাজ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন  পাইপলাইন মেরামতের সময় ২ শ্রমিকের মৃত্যু

লিকেজ শনাক্ত হওয়ার পরই নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট লাইনের বেশ কয়েকটি ভালভ বন্ধ করা হয় এবং গ্যাসের চাপ কমিয়ে আনা হয়। তিতাস জানিয়েছে, ফেটে যাওয়া ভালভটি দ্রুত প্রতিস্থাপন করার কাজ শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেরামতের পর ধাপে ধাপে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে। কাজ চলাকালীন সময়ে সংশ্লিষ্ট এলাকায় সাময়িক স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্ন থাকতে পারে।
তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্যধারণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে গ্যাস নিরাপত্তা বিধি মেনে চলার অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে পাইপলাইন লিকেজের, ঢাকায় গ্যাসের সংকট

আপডেট সময় ০২:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬