ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট ফায়ার সার্ভিস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 1712

ছবি সংগৃহীত

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পথে আরও চারটি ইউনিট যুক্ত হওয়ার প্রস্তুতিতে ছিল বলেও তিনি জানান।

আরও পড়ুন  চট্টগ্রামের সাগরিকায় বিডি ফুডসের কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন কীভাবে লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তদন্ত শেষে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৬:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে এ ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পথে আরও চারটি ইউনিট যুক্ত হওয়ার প্রস্তুতিতে ছিল বলেও তিনি জানান।

আরও পড়ুন  চলন্ত লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন