ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

সিলেটের উৎমাছড়া সীমান্ত থেকে দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 915

ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে লুট করা প্রায় দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির বিশেষ টহলদল আদর্শগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে।

আরও পড়ুন  সিলেট টেস্টে বৃষ্টির হানা, শুরু হয়নি দ্বিতীয় সেশনের খেলা

বিজিবি জানায়, উৎমাছড়া প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র অবৈধভাবে এখান থেকে পাথর উত্তোলন করে আদর্শপাড়ায় মজুদ করছিল পাচারের উদ্দেশ্যে। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এগুলো দেশের বাইরে পাচার সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে উদ্ধার হওয়া পাথরের পরিমাণ প্রায় দুই লাখ ঘনফুট বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সঠিক পরিমাপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিলেটের উৎমাছড়া সীমান্ত থেকে দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার

আপডেট সময় ১২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে লুট করা প্রায় দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির বিশেষ টহলদল আদর্শগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করে।

আরও পড়ুন  সিলেটে প্রশাসনের আশ্বাসে ৫ ঘণ্টা পর ধর্মঘট স্থগিত