ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 180

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  আবারও হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালু: সতর্কতা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়। ফলে এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশে করোনায় মোট ২৯ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৪ জন।

এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন মানুষ। এ বছরের জানুয়ারি থেকে নতুন করে শনাক্ত হয়েছেন ৬২৯ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি অবহেলার সুযোগ নেই। বর্ষা মৌসুমে সর্দি-কাশির উপসর্গ বেড়ে যাওয়ায় করোনা ও অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে সাবধানতা অবলম্বনের আহ্বান জানাচ্ছেন তারা।

উল্লেখ্য, দেশে করোনা মহামারি শুরুর পর থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কার্যক্রমের মাধ্যমে সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন ধরনের কোনো ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা সংক্রান্ত সেবা কার্যক্রম এখনো চালু আছে, তাই উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের নির্দেশনা মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

আপডেট সময় ০৭:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু,শনাক্ত ২৬