ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

পঞ্চগড়ে বিএসএফের পুশইন, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৫ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 594

ছবি সংগৃহীত

পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ও অমরখানা সীমান্ত দিয়ে ১৫ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে হেফাজতে নেয়।

জানা গেছে, আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। পরে শনিবার (৫ জুলাই) দুপুরে তাদের পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিজিবি।

আরও পড়ুন  বিএসএফের গুলিতে কুলাউড়ার সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতের আঁধারে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ ক্যাম্পের সদস্যরা পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইন করে। এরপর বিজিবির শিংরোড বিওপি সদস্যরা খুনিয়া পাড়া সীমান্তের ১৫০ গজ ভেতর থেকে তাদের আটক করে।

একই রাতে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ নম্বর সাব পিলার দিয়ে আরও দুই নারী, এক পুরুষ ও দুই শিশুকে পুশইন করে। পরে বিজিবির অমরখানা বিওপি টহল দল আড়াই কিলোমিটার ভেতরে বোর্ড বাজার এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, নড়াইল এবং যশোর জেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন খুলনার দেগলিয়া গ্রামের ইব্রাহিম শেখ (৬০), তার ছেলে রাজু ইব্রাহিম শেখ (২৭), বারসাত গ্রামের আখি এনদাদুল শেখ (৪০) ও তার ছেলে হামজা শেখ (৯), নড়াইলের রুনু শেখ (৪০), তার ছেলে ইয়াছিন মোল্লা (২০) ও আমিন মোল্লা (১১), আয়শা রফিকুল শেখ (১৮), সাহেরা রফিকুল শেখ (৯), ফিরোজ মোল্লা (৪৫), যশোরের আসাদুজ্জামান (৩৭), তার স্ত্রী কুলসুম (২৯), ছেলে আদনান (১২), মেয়ে আয়শা (১০) এবং বাগেরহাটের নিপু আক্তার (৩০)।

নীলফামারি ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ গণমাধ্যমকে জানান, আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, ‘বিজিবির মাধ্যমে আটক ব্যক্তিদের থানায় আনা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে বিএসএফের পুশইন, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৫ জন

আপডেট সময় ০৪:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ও অমরখানা সীমান্ত দিয়ে ১৫ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে হেফাজতে নেয়।

জানা গেছে, আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। পরে শনিবার (৫ জুলাই) দুপুরে তাদের পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিজিবি।

আরও পড়ুন  পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ১৮ বাংলাদেশিকে বিএসএফ-এর পুশইন