ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়ে‌শিয়া : আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 206

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার সঙ্গে পূর্ববর্তী সরকারের সময় একটি চুক্তি হয়েছিল যেখানে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া নির্ধারণ করবে। এটি দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি, যা অনেকেই ‘সিন্ডিকেট’ বলে উল্লেখ করে। বর্তমানে নতুন দায়িত্ব নিয়ে আসার পর সবার দাবি সিন্ডিকেট বাতিল করতে হবে। কিন্তু সেই চুক্তি পরিবর্তন করা না গেলে সিন্ডিকেট ছাড়া কর্মী পাঠানোর উপায় নেই।

তিনি বলেন, “যদি সেই চুক্তি পরিবর্তন না করা যায়, তাহলে আমার সামনে দুটি বিকল্প থাকবে — এক, তাদের দেওয়া ২৫, ৫০ বা ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো, আর দুই, একেবারেই কর্মী না পাঠানো। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠালে সমালোচনা হবে যে, আমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। আর যদি কর্মী না পাঠাই, তাহলে ৩০-৪০ হাজার কর্মীর বিদেশযাত্রা থেমে যাবে, যা প্রায় এক থেকে দুই লাখ পরিবারের ক্ষতি ডেকে আনবে।”

সেমিনারে তিনি জাপানের শ্রমবাজার নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, জাপানে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে, কিন্তু সেই চাহিদা মেটানোর সক্ষমতা বাংলাদেশি কর্মীদের মধ্যে এখনও পর্যাপ্ত নয়। ভাষা শিখলেও দক্ষতা অর্জনে ঘাটতি রয়ে যাচ্ছে।

আসিফ নজরুল বলেন, “জাপানের চাহিদা পূরণ করতে হলে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এজন্য আমরা জাপান সেল চালু করেছি এবং শিগগিরই একটি ডেডিকেটেড ওয়েবসাইট চালু করা হবে। জাপানে কর্মী প্রেরণে কোনো জটিল প্রক্রিয়া রাখব না। পাশাপাশি কর্মীদের দক্ষ করে তুলতে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের পরিকল্পনাও করা হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, জাপানে কাজের সুযোগ বাড়লেও দেশের অদক্ষ শ্রমিকদের যোগ্যতা অর্জনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে। এতে বাংলাদেশের কর্মীরা বিদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ থেকে আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়ে‌শিয়া : আসিফ নজরুল

আপডেট সময় ০৬:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫