ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে ৪৮ লাখ ডলার সহায়তা দেবে জাপান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 165

ছবি সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) ৪৮ লাখ মার্কিন ডলার অনুদান দেবে জাপান। ইউএনডিপির সহায়তায় ইসির নেওয়া ‘ব্যালট’ প্রকল্পের আওতায় এই অনুদান দেওয়া হবে।

আরও পড়ুন  বাংলাদেশ-জাপান পার্টনারশিপে নতুন দিগন্ত: উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের জন্য নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদে উপস্থিত ছিলেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, এর কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া ২০ লাখ অস্ট্রেলীয় ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এবার জাপান ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার চুক্তি করেছে। ইউএনডিপি এই পুরো প্রক্রিয়া সমন্বয় করছে, যার প্রত্যক্ষ সুবিধাভোগী নির্বাচন কমিশন।

ইসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুদানের অর্থ দিয়ে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং কার্যক্রম পরিচালনার ক্ষমতা বৃদ্ধি করা হবে। ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার, নারী, যুবসমাজ ও সমাজে পিছিয়ে থাকা গোষ্ঠীর অংশগ্রহণ উৎসাহিত করা এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জাপানের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, “এই অনুদান নির্বাচন পরিচালনায় আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং জনগণের আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখতে সহায়তা করবে।”

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, “বাংলাদেশ এখন গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তকে সম্মান করে এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে সমর্থন করে।”

এ সময় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “দীর্ঘদিনের অংশীদার ও সহযোগী হিসেবে জাপানের এই উদারতা প্রশংসনীয়। এ সহায়তা বাংলাদেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে নতুন শক্তি দিয়েছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে ইউএনডিপি। এর অংশ হিসেবেই ইসি গ্রহণ করেছে ‘বাংলাদেশ’স অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশনস (ব্যালট)’ প্রকল্প, যা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ইসি সচিব।

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে ৪৮ লাখ ডলার সহায়তা দেবে জাপান

আপডেট সময় ০৬:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) ৪৮ লাখ মার্কিন ডলার অনুদান দেবে জাপান। ইউএনডিপির সহায়তায় ইসির নেওয়া ‘ব্যালট’ প্রকল্পের আওতায় এই অনুদান দেওয়া হবে।

আরও পড়ুন  নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ, পুনর্গঠনের দাবি