ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

নতুন নেতৃত্বে সিআইডি, দায়িত্ব নিলেন নবনিযুক্ত প্রধান

সিআইডি, নেতৃত্ব, নবনিযুক্ত, নিরাপত্তা
  • আপডেট সময় ১২:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 548

ছবি সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

সোমবার (১২ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত ৭ মে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়।

আরও পড়ুন  তৌহিদুলসহ দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ

সিআইডি প্রধান হিসাবে যোগদানের আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছিবগাত উল্লাহ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পাবনা জেলার এই কৃতি সন্তান চাকরিজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পিরোজপুর, ফেনী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও জাতিসংঘের আওতাধীন মিশনে ইতালি, সুদান, আইভরিকোস্ট ও কসোভোতে দায়িত্ব পালন করেছেন।

তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

সিআইডি প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণের পর মো. ছিবগাত উল্লাহ সিআইডি সদর দপ্তরে অফিসারদের সঙ্গে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, সিআইডি বাংলাদেশের অপরাধ তদন্তের একটি সর্বোচ্চ (অ্যাপেক্স) প্রতিষ্ঠান। কাজেই এ প্রতিষ্ঠানের তদন্তকে ‘স্টেট অফ দ্যা আর্ট’ পর্যায়ে পৌঁছাতে হবে। এজন্য সরকারি সকল ধরনের সহযোগিতা নিশ্চিতকরণের জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও নির্দেশ প্রদান করেন যে, দীর্ঘ চলমান মামলাগুলো দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এতে করে তদন্তাধীন মামলার সংখ্যা একটি যুক্তিসঙ্গত পর্যায়ে থাকার পাশাপাশি জনগণের সুবিচার নিশ্চিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এ সময় ডিআইজি,অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নতুন নেতৃত্বে সিআইডি, দায়িত্ব নিলেন নবনিযুক্ত প্রধান

আপডেট সময় ১২:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

সোমবার (১২ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত ৭ মে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়।

আরও পড়ুন  ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে : ট্রাম্প