ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সাংবাদিক ছাঁটাই নিয়ে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই: মোস্তফা সরয়ার ফারুকী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 406

ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনায় নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ফারুকী বলেন, “ম্যাস মার্ডার ডিনায়ালের একটি সূক্ষ্ম প্রচেষ্টা থেকে প্রেস কনফারেন্সে যেভাবে কথা বলেছেন তিন সাংবাদিক, তা ‘জুলাই’ দেখেছে এমন যে কোনো সংবেদনশীল মানুষকেই ব্যথিত করতে পারে। মাত্র আট মাস আগে যে মা তার সন্তান হারিয়েছে, যে আহত হয়েছে খুনীর গুলিতে, যে ভাই বা বোন শহীদ হওয়া থেকে বেঁচে ফিরেছে তাদের হৃদয়ে শেলের মতো আঘাত করেছে এসব কথা।”

আরও পড়ুন  ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক উপদেষ্টা

তিনি আরও লেখেন, “ঘটনার মাত্র আট মাস পেরিয়েছে, এখনো বিচার হয়নি। পশ্চিমা বিশ্বে বিচার শেষ হওয়ার পরেও যখন হলোকাস্ট ডিনায়াল মানুষকে আঘাত করে, তখন এই দেশের মানুষ যখন প্রশ্ন করে, ‘একজন খুনীকে খুনী বলা যাবে কি না’ এই প্রশ্ন যেন ‘জুলাই’-এর ঘটনার বাস্তবতাকে অস্বীকার করার প্রচেষ্টা। যদিও এসব মন্তব্যে আমি বিস্মিত হয়েছি, তবুও ধৈর্য ধরে উত্তর দেয়ার চেষ্টা করেছি। পরে জনগণ নিজেরাই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এরপর সন্ধ্যায় জানতে পারি, সংশ্লিষ্ট চ্যানেলগুলো তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।”

তবে এই ছাঁটাইয়ে নিজের কোনো ভূমিকা ছিল না বলে সাফ জানিয়ে দেন ফারুকী। তিনি বলেন, “প্রত্যেক চ্যানেলের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে। তারা সেই নীতির আলোকে সিদ্ধান্ত নেয়। অনলাইনে কেউ কেউ বলার চেষ্টা করছেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করায় চাকরি হারিয়েছেন এটা হাস্যকর দাবি। বিষয়টি ‘জুলাই’ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালার বিষয়, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই।”

সবশেষে তিনি বলেন, “সবার উদ্দেশ্যে পরিষ্কার করে বলছি এই ছাঁটাইয়ে আমাদের সরাসরি বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই। যদি কেউ সংশয় পোষণ করেন, তাহলে সংশ্লিষ্ট চ্যানেলের সঙ্গে যোগাযোগ করলেই প্রকৃত সত্য জানা যাবে। অনুমানের ভিত্তিতে দোষ চাপানো ঠিক নয়।”

ফারুকীর এ বক্তব্যে স্পষ্ট যে, সমালোচিত সেই প্রেস কনফারেন্স ঘিরে সাংবাদিক ছাঁটাইয়ের সিদ্ধান্তে তার কোনো হাত ছিল না এবং এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নীতির আলোকে গৃহীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক ছাঁটাই নিয়ে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই: মোস্তফা সরয়ার ফারুকী

আপডেট সময় ১০:২১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনায় নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ফারুকী বলেন, “ম্যাস মার্ডার ডিনায়ালের একটি সূক্ষ্ম প্রচেষ্টা থেকে প্রেস কনফারেন্সে যেভাবে কথা বলেছেন তিন সাংবাদিক, তা ‘জুলাই’ দেখেছে এমন যে কোনো সংবেদনশীল মানুষকেই ব্যথিত করতে পারে। মাত্র আট মাস আগে যে মা তার সন্তান হারিয়েছে, যে আহত হয়েছে খুনীর গুলিতে, যে ভাই বা বোন শহীদ হওয়া থেকে বেঁচে ফিরেছে তাদের হৃদয়ে শেলের মতো আঘাত করেছে এসব কথা।”

আরও পড়ুন  বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যেই সাংবাদিককে গলা কেটে হত্যা