ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আজ দিন ও রাত প্রায় সমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) শরৎকালীন বিষুবের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক শরৎকাল। এ সময় সূর্য বিষুবরেখার ওপর অবস্থান করায় পৃথিবীর বিভিন্ন স্থানে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়ে আসে।

রয়্যাল মিউজিয়াম গ্রিনউইচের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ১টা ৬ মিনিটে শরৎ বিষুব সংঘটিত হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী তখন সকাল ৬টা ৬ মিনিট।

বিষুব এমন একটি মহাজাগতিক মুহূর্ত, যখন সূর্য পৃথিবীর বিষুবরেখার ঠিক ওপর অবস্থান করে। এ সময় পৃথিবীর কোনো অংশই সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে অতিরিক্ত হেলে থাকে না। ফলে বিশ্বজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্যের পার্থক্য কমে আসে।

এই ঘটনাকেই বলা হয় ‘শরৎ বিষুব’। বিশেষ এই দিনকে ঘিরে যুক্তরাজ্যের স্টোনহেঞ্জের মতো ঐতিহাসিক স্থানগুলোতে মানুষ জড়ো হয়ে সূর্যোদয় উপভোগ করেন।

তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে নতুন করে শরৎকাল শুরু হচ্ছে না। বাংলা ঋতুচক্র অনুযায়ী, দেশে এরই মধ্যে শরৎকাল চলছে।

‘শরৎ বিষুব’ মূলত উত্তর গোলার্ধের জ্যোতির্বৈজ্ঞানিক ঋতুচক্রের সঙ্গে সম্পর্কিত। ইউরোপসহ উত্তর গোলার্ধের অনেক দেশে জ্যোতির্বিজ্ঞানের হিসাবে এই দিন থেকেই শরৎকাল শুরু হয়।

‘ইকুইনক্স’ শব্দটি লাতিন ভাষা থেকে এসেছে, যার অর্থ সমান রাত। প্রচলিত ধারণা অনুযায়ী, বিষুবের দিনে দিন ও রাত ১২ ঘণ্টা করে হওয়ার কথা।

তবে বাস্তবে দিন ও রাতের দৈর্ঘ্য পুরোপুরি সমান হয় না। বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে সূর্য অস্ত যাওয়ার পরও কিছু সময় আলো দেখা যায়। ফলে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হওয়ার সময়টি বিষুবের কয়েক দিন পর আসে, যাকে বলা হয় ‘ইক্যুল্যাক্স’ বা ‘সমান আলো’।

নিউজটি শেয়ার করুন

আজ দিন ও রাত প্রায় সমান

আপডেট সময় ০৫:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬