ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

গাজার সীমান্তে ইসরাইলি সেনা মোতায়েন, ফের যুদ্ধের প্রস্তুতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 376

ছবি: সংগৃহীত

গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকির পর সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরাইল। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে ট্যাংকসহ ভারী সাঁজোয়া যান মোতায়েন শুরু করেছে তেল আবিব। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে নতুন করে সংঘাতের ইঙ্গিত দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাসের হাতে থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় নেতানিয়াহুর নির্দেশে রিজার্ভ সেনাদের তলব করা হয়েছে। জিম্মিদের মুক্তির সময়সীমা বেঁধে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। নেতানিয়াহু ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘হামাস যদি আমাদের জিম্মিদের না ছাড়ে, তবে গাজায় তীব্র সামরিক অভিযান চালানো হবে।’

আরও পড়ুন  ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতা ট্রাম্প করেনি: ভারতের স্পষ্ট বার্তা

এদিকে, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আরব লীগের মহাসচিব আবুল গেইত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে পুরো অঞ্চল ভয়াবহ সংকটে পড়বে। মিশরের প্রেসিডেন্ট আবেদল ফাত্তাহ আল-সিসি স্পষ্ট করেছেন, এই ইস্যু আলোচ্যসূচিতে থাকলে তিনি যুক্তরাষ্ট্র সফরে যাবেন না।

অন্যদিকে, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পশ্চিম তীরে হামলা জারি রেখেছে ইসরাইলি বাহিনী। বুধবার নূর শামস শরণার্থী শিবিরে ব্যাপক হামলায় একাধিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর পাল্টা জবাবে আল কুদস ব্রিগেড ইসরাইলি বাহিনীর ওপর প্রতিরোধ হামলা চালানোর দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন

গাজার সীমান্তে ইসরাইলি সেনা মোতায়েন, ফের যুদ্ধের প্রস্তুতি

আপডেট সময় ০১:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকির পর সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরাইল। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে ট্যাংকসহ ভারী সাঁজোয়া যান মোতায়েন শুরু করেছে তেল আবিব। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে নতুন করে সংঘাতের ইঙ্গিত দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাসের হাতে থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় নেতানিয়াহুর নির্দেশে রিজার্ভ সেনাদের তলব করা হয়েছে। জিম্মিদের মুক্তির সময়সীমা বেঁধে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। নেতানিয়াহু ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘হামাস যদি আমাদের জিম্মিদের না ছাড়ে, তবে গাজায় তীব্র সামরিক অভিযান চালানো হবে।’

আরও পড়ুন  লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, কার্যকর হলো শুক্রবার