ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হুতি হামলার পর সৌদি-তুরস্ক-পাকিস্তানের জরুরি সামরিক বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 40

ছবি সংগৃহীত

হুতিদের সাম্প্রতিক হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি সামরিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দেশের সামরিক বাহিনীর প্রধানদের অংশগ্রহণে প্রস্তাবিত এ বৈঠক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় অনুষ্ঠিত হবে।

চুক্তিটির মূলনীতিতে বলা হয়েছে, কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন  ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নিউইয়র্কে সৌদি আরবের জাতিসংঘ মিশনে বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বৈঠকে সৌদি আরবের মক্কা নগরীসহ দেশটির বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান তিন দেশের মন্ত্রীরা। একই সঙ্গে সৌদি সশস্ত্র বাহিনীর সতর্কতার প্রশংসা করেন তারা।

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার ক্ষেত্রে সৌদি আরবের অধিকারের প্রতিও সমর্থন জানান তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। আন্তর্জাতিক আইন মেনে চলা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সামুদ্রিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

পাশাপাশি উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিরা।

সাম্প্রতিক হুতি হামলার প্রেক্ষাপটে প্রস্তাবিত সামরিক বৈঠকটি তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় বাড়ানোর উদ্যোগ হিসেবে নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হুতি হামলার পর সৌদি-তুরস্ক-পাকিস্তানের জরুরি সামরিক বৈঠক

আপডেট সময় ০৮:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হুতিদের সাম্প্রতিক হামলার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি সামরিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দেশের সামরিক বাহিনীর প্রধানদের অংশগ্রহণে প্রস্তাবিত এ বৈঠক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় অনুষ্ঠিত হবে।

চুক্তিটির মূলনীতিতে বলা হয়েছে, কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন  হুথি হামলায় সৌদির তেল শোধনাগার বন্ধ