ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মমতার বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলা খারিজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের প্রতিবেদন বিবেচনা করে মামলাটি খারিজ করেন।

আরও পড়ুন  এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী

গত ২ জুন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর কলকাতার ধর্মতলার ধরনা মঞ্চে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নাম উল্লেখ না করে বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন তিনি। জাতীয় স্বার্থের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করবেন না বলেও জানান।

তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করে, মমতা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের কথাই ইঙ্গিত করে বলেছেন। একই বক্তব্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এরপর মমতার বক্তব্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন অভ্রতনু সরকার। গত ১ সেপ্টেম্বর শুনানিতে আদালত জানতে চায়, ওই বক্তব্যে কোনো আমলযোগ্য অপরাধের উপাদান রয়েছে কি না। এ বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রতিবেদনও চাওয়া হয়।

বুধবার আদালতে দেওয়া প্রতিবেদনে রাজ্য সরকার জানায়, মমতার বক্তব্যে কোনো আমলযোগ্য অপরাধের উপাদান পাওয়া যায়নি। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে আদালত মামলাটি খারিজ করেন।

এর আগে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলাকে ‘একটি যন্ত্র’ হিসেবে ব্যবহারের প্রবণতা নিয়েও আদালত মন্তব্য করেছিল।

নিউজটি শেয়ার করুন

মমতার বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলা খারিজ

আপডেট সময় ১১:৫২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের প্রতিবেদন বিবেচনা করে মামলাটি খারিজ করেন।

আরও পড়ুন  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২২, দায়ের ৮৯ মামলা