মুসলিমদের জন্য পরীক্ষা পশ্চিমবঙ্গের উপনির্বাচন: শুভেন্দু
- আপডেট সময় ১১:৩২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 25
ভারতের পশ্চিমবঙ্গের নন্দিগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে সর্বশেষ বিধানসভা নির্বাচনে নন্দিগ্রাম ও রেজিনগর—দুটি আসনেই জয় পান দুই প্রার্থী। পরে তারা একটি করে আসন রেখে অন্য আসন ছেড়ে দেন। ফলে ওই দুই আসনে এবার উপনির্বাচন হচ্ছে।
ভোটের আগে মুসলিম ভোটারদের উদ্দেশে মন্তব্য করেছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, নন্দিগ্রাম ও রেজিনগরের নির্বাচন মুসলিমদের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষায় তারা পাস করবেন নাকি ফেল করবেন, তা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
মঙ্গলবার এক জনসভায় শুভেন্দু বলেন, নন্দিগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘু ভোটারদের সামনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে—তারা সরকারের সঙ্গে থাকতে চান কি না।
তিনি বলেন, সরকার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে উন্নয়ন ও সুযোগ-সুবিধার জন্য একসঙ্গে কাজ করতে চাইলে ৬ অক্টোবরের নির্বাচনে তাদের সেই সিদ্ধান্তের প্রতিফলন ঘটবে।
পূর্ব মেদিনীপুরের নন্দিগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর—দুটি এলাকাতেই উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ভোটার রয়েছেন। মঙ্গলবার নন্দিগ্রামে গিয়ে জনসভা করেন শুভেন্দু।
সেখানে তিনি বিজেপির প্রার্থী হিসেবে তার সাবেক ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রাথের মাকে মনোনয়ন দেওয়ার কথা জানান।
চন্দ্রনাথ রাথকে গত ৬ মে গুলি করে হত্যা করা হয়। এর দুই দিন আগে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন।
খবর: টেলিগ্রাফ ইন্ডিয়ার





















