ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাসের জিম্মি মুক্তি স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 357

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় গোষ্ঠীটি। এর জবাবে হামাসের বিরুদ্ধে পাল্টা চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ইসরায়েল তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে।

হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘গত তিন সপ্তাহ ধরে ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। বাস্তচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার সুযোগ না দেওয়া, গোলা-গুলি চালানো এবং যথাযথভাবে ত্রাণ সরবরাহে ব্যর্থ হওয়াসহ একাধিক চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা জিম্মিদের মুক্তি স্থগিত রাখছি।’

আরও পড়ুন  ইসরায়েলি কারাগার থেকে ১৮৩ ফিলিস্তিনি বন্দির মুক্তি: শান্তির আশায় নতুন পদক্ষেপ

চলমান চুক্তির আওতায় হামাস প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার মধ্যে ১৬ জনকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি আরও তিনজন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল, যা এখন স্থগিত করা হলো।

এ ঘোষণার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘হামাসের এই সিদ্ধান্ত যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। আমি আইডিএফকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছি। আমরা ৭ অক্টোবরের মতো আরেকটি বিপর্যয়ের পুনরাবৃত্তি হতে দেব না।’

উল্লেখ্য, ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, যেখানে জিম্মি বিনিময়ের শর্ত ছিল অন্যতম প্রধান শর্ত। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাসের জিম্মি মুক্তি স্থগিত

আপডেট সময় ১০:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় গোষ্ঠীটি। এর জবাবে হামাসের বিরুদ্ধে পাল্টা চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ইসরায়েল তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে।

হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘গত তিন সপ্তাহ ধরে ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। বাস্তচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার সুযোগ না দেওয়া, গোলা-গুলি চালানো এবং যথাযথভাবে ত্রাণ সরবরাহে ব্যর্থ হওয়াসহ একাধিক চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা জিম্মিদের মুক্তি স্থগিত রাখছি।’

আরও পড়ুন  কুরস্কে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ পুতিনের, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা