ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
শিরোনাম :

তেলের দাম নতুন করে আবারও বৃদ্ধি পেল বিশ্ববাজারে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার (৩১ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে উঠে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিশ্বের মোট তেল সরবরাহের বড় একটি অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়।

আরও পড়ুন  টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পুতিনের কঠোর হুঁশিয়ারি

রয়টার্সকে আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, বাজার আবারও উত্তেজনা বৃদ্ধির একটি পর্যায়ে প্রবেশ করেছে। এই পরিস্থিতি কতদিন চলবে তা বলা কঠিন—কয়েক দিনও হতে পারে, আবার কয়েক সপ্তাহও স্থায়ী হতে পারে।

এদিকে, সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে ২.৮ শতাংশ বেড়ে ৯০.৬০ ডলারে এবং ডব্লিউটিআইয়ের দামও বেড়ে যায়। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়লে তেলের দাম সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

তেলের দাম নতুন করে আবারও বৃদ্ধি পেল বিশ্ববাজারে

আপডেট সময় ০৬:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার (৩১ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে উঠে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিশ্বের মোট তেল সরবরাহের বড় একটি অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়।

আরও পড়ুন  ‘কোনো কিছুই আমাকে থামাতে পারবে না’: ওয়াশিংটনে হামলার পর ট্রাম্পের হুংকার