ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

ইমরানের সঙ্গে সাক্ষাতের না পেলে ২০ লাখ মানুষের পদযাত্রার হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

ইমরানের সঙ্গে সাক্ষাতের না পেলে ২০ লাখ মানুষের পদযাত্রার হুঁশিয়ারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। সরকার আনুষ্ঠানিকভাবে ইমরানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত তিনি আদিয়ালা কারাগারে আর যাবেন না বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন বলে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সোহেল আফ্রিদি বলেন, ২৭ সেপ্টেম্বরের আগে তিনি আর আদিয়ালা কারাগারে যাবেন না। সরকার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেই তিনি সেখানে আবার যাবেন বলে জানান।

কারাগারের পরিস্থিতি তুলে ধরে পিটিআইয়ের এই নেতা অভিযোগ করেন, কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দিতে চাইছে না। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও পিটিআইয়ের নেতা-কর্মী ও আইনজীবীদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আফ্রিদির দাবি, হাইকোর্ট সপ্তাহে দুবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সেই আদেশ বাস্তবায়ন করা হচ্ছে না। তার মতে, এটি দেশের আইন ও বিচারব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত। এমন পরিস্থিতিতে রাজপথে প্রতিবাদ ছাড়া দলের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাতের অনুমতি না দেওয়া হলে পিটিআইয়ের ‘ডি-চক’ প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে সড়ক অবরোধের হুঁশিয়ারিও দেন আফ্রিদি। তিনি দলীয় নেতা-কর্মীদের জাতীয় ও পিটিআইয়ের পতাকা নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলেন।

তিনি বলেন, এই প্রতিবাদের মাধ্যমে ২০২২ সালের এপ্রিল থেকে দেশের জনপ্রিয় নেতা ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা পিটিআই মেনে নেয় না—এ বার্তা দেওয়া হবে।

পিটিআইয়ের গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, বিভিন্ন শহরে এরই মধ্যে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। কর্মীরা বিভিন্ন মোড়ে গিয়ে ইমরান খানের পক্ষে স্লোগান দিয়েছেন।

আফ্রিদি আরও অভিযোগ করেন, এমনকি সরকারের কয়েকজন মন্ত্রীও দেশের শাসনব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে বলে স্বীকার করছেন। তার দাবি, এতে সরকারের ব্যর্থতাই প্রমাণিত হয়।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের জনগণ তাদের সমস্যার সমাধান চায় এবং তার দাবি অনুযায়ী, কেবল ইমরান খানই সেই সমাধান দিতে পারেন। এ কারণে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করবেন তিনি।

সরকার ইমরানের সঙ্গে সাক্ষাতে বাধা দিলে দেশজুড়ে সড়ক অবরোধ আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়ে আফ্রিদি বলেন, কথিত স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে নীরব থাকা সম্ভব নয়।

ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করে আফ্রিদি দাবি করেন, দেশটির চলমান সংকট ও রাজনৈতিক অস্থিরতার সমাধান ইমরানের নেতৃত্বেই সম্ভব। আগামী ২৭ সেপ্টেম্বরের গণপদযাত্রা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ইমরানের সঙ্গে সাক্ষাতের না পেলে ২০ লাখ মানুষের পদযাত্রার হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬