ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

হরমুজে ট্রাম্পের নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 100

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন সামরিক ও মানবিক সহায়তা প্রকল্প ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই পরিকল্পনার কথা জানান।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের আরোপিত অবরোধের কারণে সেখানে শতাধিক জাহাজ আটকা পড়েছে, যা মুক্ত করতে মার্কিন নৌবাহিনী সরাসরি প্রহরা দেবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ তাদের বাণিজ্যিক জাহাজ ও নিরপরাধ ক্রুদের নিরাপদে বের করে আনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা প্রার্থনা করেছে।

আরও পড়ুন  যেভাবে ট্রাম্প হয়ে গেলেন ইউরোপের প্রেসিডেন্ট

অধিকাংশ দেশই বর্তমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত নয় বলে তিনি দাবি করেন। ‘প্রজেক্ট ফ্রিডম’-এর মাধ্যমে এসব জাহাজকে মার্কিন নৌবাহিনীর পাহারায় হরমুজ প্রণালি পার করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। বাংলাদেশ সময় আজ সোমবার রাত থেকেই এই বিশেষ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য পরিবহনের প্রধান রুট ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প এই প্রকল্পটিকে একটি ‘মানবিক সহায়তা প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন।

তার মতে, দীর্ঘ সময় আটকে থাকার ফলে অনেক জাহাজে খাদ্য ও জরুরি জীবন রক্ষাকারী সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। এই প্রকল্প সফল হলে বিশ্ব বাণিজ্য ও মানবিক সংকট উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপ এলে যুক্তরাষ্ট্র সামরিক শক্তির মাধ্যমে তার জবাব দেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি ইতোমধ্যে তার প্রতিনিধিদের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন, যাতে তাদের জাহাজ ও ক্রুদের নিরাপদে বের করে আনার বিষয়টি নিশ্চিত করা যায়। আন্তর্জাতিক এই জলপথে মার্কিন নৌবাহিনীর সরাসরি হস্তক্ষেপের ঘোষণায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হরমুজে ট্রাম্পের নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা

আপডেট সময় ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন সামরিক ও মানবিক সহায়তা প্রকল্প ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই পরিকল্পনার কথা জানান।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের আরোপিত অবরোধের কারণে সেখানে শতাধিক জাহাজ আটকা পড়েছে, যা মুক্ত করতে মার্কিন নৌবাহিনী সরাসরি প্রহরা দেবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ তাদের বাণিজ্যিক জাহাজ ও নিরপরাধ ক্রুদের নিরাপদে বের করে আনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা প্রার্থনা করেছে।

আরও পড়ুন  ট্রাম্পের ইঙ্গিত: ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আসতে পারেন পুতিন