ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ নিহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 155

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে গত নভেম্বরে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি আরও গভীর হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গতকাল বুধবার (২২ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় দুই যাত্রী নিহত হন।

এর কিছু সময় পর একই এলাকার একটি ভবন লক্ষ্য করে চালানো অপর এক হামলায় লেবাননের আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল নিহত হন এবং অপর এক সাংবাদিক জয়নাব ফারাজ গুরুতর আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকরা যেখানে আশ্রয় নিয়েছিলেন সেই ভবনকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালিয়েছে।

এমনকি উদ্ধারকারী অ্যাম্বুলেন্স যেন ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সেজন্য সংযোগ সড়কেও বোমাবর্ষণ করা হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস সাংবাদিকদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। এই হামলার প্রতিক্রিয়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে।

আরও পড়ুন  ইয়েমেনের হোদেইদাহ এলাকায় ইসরায়েলের ২০ টি হামলা

উল্লেখ্য, গত ২ মার্চ ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে ইসরায়েল হত্যার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। এদিকে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলায় আহত এক ফরাসি সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমন এক সময়ে এই সহিংসতা বাড়ছে যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য ওয়াশিংটনে কূটনৈতিক তৎপরতা চলছে। ইসরায়েলের সামরিক অভিযান ও স্থল আক্রমণের শুরু থেকে লেবাননে এখন পর্যন্ত ২ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ নিহত ৫

আপডেট সময় ১১:২৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে গত নভেম্বরে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি আরও গভীর হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গতকাল বুধবার (২২ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় দুই যাত্রী নিহত হন।

এর কিছু সময় পর একই এলাকার একটি ভবন লক্ষ্য করে চালানো অপর এক হামলায় লেবাননের আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল নিহত হন এবং অপর এক সাংবাদিক জয়নাব ফারাজ গুরুতর আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকরা যেখানে আশ্রয় নিয়েছিলেন সেই ভবনকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালিয়েছে।

এমনকি উদ্ধারকারী অ্যাম্বুলেন্স যেন ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সেজন্য সংযোগ সড়কেও বোমাবর্ষণ করা হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস সাংবাদিকদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। এই হামলার প্রতিক্রিয়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫