ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ইয়েমেনের হোদেইদাহ এলাকায় ইসরায়েলের ২০ টি হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 747

ছবি সংগৃহীত

ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হোদেইদাহ এলাকায় অন্তত ২০টি হামলা চালিয়েছে। রবিবার হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা এবং আস-সালিফ বন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে।

এর আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় হামলার হুমকি দিয়েছিল। সেই ধারাবাহিকতায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে হোদেইদাহ অঞ্চলে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জাহাজ রয়েছে, যা দুই বছর আগে হুতি গোষ্ঠী দখল করে নিয়েছিল।

আরও পড়ুন  গাজার পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইসরায়েলের, সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ শুরু

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হোদেইদাহ, রাস ইসা এবং আস-সালিফ বন্দর থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। এছাড়া হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রকেও তাদের হামলার তালিকায় রাখা হয়।

হুতি বিদ্রোহীরা দাবি করেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে কৌশলগত অবরোধ আরোপ করেছে। সেই সঙ্গে ইসরায়েলে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা।

প্রসঙ্গত, ইয়েমেনে চলমান সংঘাত ও হুতিদের কার্যক্রমে উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক জাহাজ চলাচলও ঝুঁকির মধ্যে পড়েছে। এই অবস্থায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: প্রেস টিভি

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনের হোদেইদাহ এলাকায় ইসরায়েলের ২০ টি হামলা

আপডেট সময় ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হোদেইদাহ এলাকায় অন্তত ২০টি হামলা চালিয়েছে। রবিবার হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা এবং আস-সালিফ বন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে।

এর আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় হামলার হুমকি দিয়েছিল। সেই ধারাবাহিকতায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে হোদেইদাহ অঞ্চলে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জাহাজ রয়েছে, যা দুই বছর আগে হুতি গোষ্ঠী দখল করে নিয়েছিল।

আরও পড়ুন  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্ত্রাসী হামলা, আহত একাধিক সাংবাদিক