ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ভিয়েতনাম থেকে ১ লক্ষ টন চাল আমদানির সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 402

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত, পাকিস্তান, এবং মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই চালের মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে ১ লাখ টন আতপ চাল আমদানি করবে খাদ্য মন্ত্রণালয়। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো, দেশের খাদ্য মজুত দৃঢ় রাখা এবং রমজান মাসে খাদ্যপণ্যের সংকট রোধ করা।

আরও পড়ুন  ভিয়েতনাম থেকে আমদানি করা ১২ হাজার ৭০০ টন চাল দেশে পৌঁছেছে, শুরু হচ্ছে খালাস

এছাড়া, রমজান উপলক্ষে খাদ্য মজুতের পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। ড. সালেহউদ্দিন আহমেদ জানান, চাল ও গমের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হবে, যাতে রমজান মাসে কোনো ধরনের ঘাটতি না হয়।

এছাড়া, চলতি মাসেই ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে মোট ১ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত থেকে আসা চালের দাম ছিল প্রতি কেজি ৫৬ টাকা এবং পাকিস্তান থেকে আসা চালের দাম ছিল প্রতি কেজি ৬০ টাকা।

নিউজটি শেয়ার করুন

ভিয়েতনাম থেকে ১ লক্ষ টন চাল আমদানির সিদ্ধান্ত

আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত, পাকিস্তান, এবং মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই চালের মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, ভিয়েতনামের ‘ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন’ থেকে প্রতি টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে ১ লাখ টন আতপ চাল আমদানি করবে খাদ্য মন্ত্রণালয়। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো, দেশের খাদ্য মজুত দৃঢ় রাখা এবং রমজান মাসে খাদ্যপণ্যের সংকট রোধ করা।

আরও পড়ুন  জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের নির্দেশ দিল ভিয়েতনাম সরকার