ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হুথির যুদ্ধ ঘোষণা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা মেয়ের বিরল অসুখ নিয়ে কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল সব পেট্রোল পাম্পে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত, কড়া নজরদারিতে জ্বালানি খাত দুবাইয়ে ভয়াবহ ঝড়-বৃষ্টি বজ্রপাতের কবলে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা বাসের জানালার গ্রিল: নিরাপত্তা নাকি মরণফাঁদ? দৌলতদিয়া ট্র্যাজেডিতে উঠছে প্রশ্ন তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, বন্ধু হাসপাতালে নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার মার্কিন ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক,ট্রাম্পকে সরাতে রাজপথে নামছে লাখো মানুষ

দুবাইয়ে ভয়াবহ ঝড়-বৃষ্টি বজ্রপাতের কবলে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শক্তিশালী ঝড়-বৃষ্টির কবলে পড়েছে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। শুক্রবার (২৭ মার্চ) রাতে বৃষ্টির সময় বিশাল এক বজ্রপাত সরাসরি ১৬৩ তলাবিশিষ্ট এই আইকনিক ভবনের চূড়ায় আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

প্রায় ২,৭৭২ ফুট উচ্চতার এই ভবনটি আশপাশের এলাকা থেকে অনেক উঁচু হওয়ায় প্রায়ই বজ্রপাতের শিকার হয়। তবে ২০১০ সালে উদ্বোধনের পর থেকে আধুনিক প্রকৌশল বিদ্যার কল্যাণে এটি সবসময়ই সুরক্ষিত রয়েছে। ভবনের চূড়ায় স্থাপিত বিশেষ ‘লাইটেনিং রড’ বজ্রপাতের বিদ্যুৎ গ্রহণ করে তা সরাসরি মাটির নিচে পাঠিয়ে দেয়, ফলে মূল অবকাঠামো বা ভেতরে থাকা পর্যটকদের কোনো ক্ষতি হয় না।

দুবাইয়ের পাশাপাশি রাজধানী আবুধাবি এবং শারজাহতেও শুক্রবার রাত থেকে প্রবল ঝড়-বৃষ্টির খবর জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ঝড়ো হাওয়ার কারণে অনেক জায়গায় যানচলাচল এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় নিহত বেড়ে ১১১, নিখোঁজ বহু পর্যটক

দুবাইভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি ‘এমার প্রোপার্টিজ’-এর মালিকানাধীন এই ভবনটি প্রায় ১৫০ কোটি ডলারের বিমার আওতায় রয়েছে। পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ এই ভবনের ১২৪, ১২৫ ও ১৪৮ তলার অবজারভেশন ডেকগুলো বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত ও নিরাপদ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

দুবাইয়ে ভয়াবহ ঝড়-বৃষ্টি বজ্রপাতের কবলে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা

আপডেট সময় ০১:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শক্তিশালী ঝড়-বৃষ্টির কবলে পড়েছে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। শুক্রবার (২৭ মার্চ) রাতে বৃষ্টির সময় বিশাল এক বজ্রপাত সরাসরি ১৬৩ তলাবিশিষ্ট এই আইকনিক ভবনের চূড়ায় আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

প্রায় ২,৭৭২ ফুট উচ্চতার এই ভবনটি আশপাশের এলাকা থেকে অনেক উঁচু হওয়ায় প্রায়ই বজ্রপাতের শিকার হয়। তবে ২০১০ সালে উদ্বোধনের পর থেকে আধুনিক প্রকৌশল বিদ্যার কল্যাণে এটি সবসময়ই সুরক্ষিত রয়েছে। ভবনের চূড়ায় স্থাপিত বিশেষ ‘লাইটেনিং রড’ বজ্রপাতের বিদ্যুৎ গ্রহণ করে তা সরাসরি মাটির নিচে পাঠিয়ে দেয়, ফলে মূল অবকাঠামো বা ভেতরে থাকা পর্যটকদের কোনো ক্ষতি হয় না।

দুবাইয়ের পাশাপাশি রাজধানী আবুধাবি এবং শারজাহতেও শুক্রবার রাত থেকে প্রবল ঝড়-বৃষ্টির খবর জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ঝড়ো হাওয়ার কারণে অনেক জায়গায় যানচলাচল এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

আরও পড়ুন  দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস