ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 191

ছবি: সংগৃহীত

নেপালে গত বছরের রক্তক্ষয়ী ‘জেন-জি’ আন্দোলনে বিপুল প্রাণহানির ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও। শনিবার সকালে কাঠমান্ডু থেকে তাদের হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। দীর্ঘদিনের দুর্নীতি ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে গড়ে ওঠা সেই আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। ওই সহিংসতার ঘটনায় গঠিত একটি তদন্ত প্যানেল সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘অপরাধমূলক অবহেলার’ অভিযোগে মামলা চালানোর সুপারিশ করার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-কে জানান, আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন  পুলিশ সদস্যরা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, এই গ্রেপ্তারের মাত্র একদিন আগেই নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভ্যুত্থানের অন্যতম নেতা বলেন্দ্র শাহ। রাজনৈতিক এই পটপরিবর্তনের পরপরই সাবেক শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়টি দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

এদিকে সরকারের এই পদক্ষেপকে ‘ন্যায়বিচারের শুরু’ হিসেবে আখ্যা দিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লিখেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং সাধারণ মানুষের রক্তের ন্যায়বিচার নিশ্চিত করার একটি প্রক্রিয়া মাত্র।”

নিউজটি শেয়ার করুন

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

নেপালে গত বছরের রক্তক্ষয়ী ‘জেন-জি’ আন্দোলনে বিপুল প্রাণহানির ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও। শনিবার সকালে কাঠমান্ডু থেকে তাদের হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। দীর্ঘদিনের দুর্নীতি ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে গড়ে ওঠা সেই আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। ওই সহিংসতার ঘটনায় গঠিত একটি তদন্ত প্যানেল সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘অপরাধমূলক অবহেলার’ অভিযোগে মামলা চালানোর সুপারিশ করার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-কে জানান, আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন  বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ