ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা: দুই জাহাজ ডিজেলে ৩৩০ কোটি টাকা বাড়তি ব্যয় ২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল চালক, খাদে অটোরিকশা—প্রাণ গেল যাত্রীর, আহত ৫ সংঘাতের মাঝে কূটনৈতিক সুর: বিপাকে পড়ে যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি অপরাধ দমনে চালু হচ্ছে ‘হটলাইন’: প্রতিমন্ত্রী পুতুল

জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা: দুই জাহাজ ডিজেলে ৩৩০ কোটি টাকা বাড়তি ব্যয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 23

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে বাংলাদেশ। বিশেষ করে চলতি মাসে আমদানি করা দুটি ডিজেলবাহী জাহাজের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) অতিরিক্ত প্রায় ৩৩০ কোটি টাকা গুণতে হচ্ছে।

সামগ্রিকভাবে জ্বালানি আমদানিতে আগের তুলনায় বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৬৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের আমদানিখাতে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডিজেলের দাম ৮৮ ডলার থেকে বেড়ে ২৩৬ ডলারে পৌঁছেছে। বিপিসি কর্মকর্তারা দাবি করছেন, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে প্রতি লিটার ডিজেলে বর্তমানে প্রায় ৬৮ থেকে ৬৯ টাকা লোকসান হচ্ছে। সরকার এখনো ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন বা পেট্রোলের দাম না বাড়ালেও জেট ফুয়েলের দাম এক মাসে দ্বিতীয়বারের মতো বৃদ্ধি করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন, খোলাবাজার থেকে চড়া দামে তেল কেনায় সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে। এই বাড়তি ব্যয় মেটাতে সরকার ভর্তুকি দেবে নাকি জনগণের ওপর দামের বোঝা চাপাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন যে, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন  এনবিআরের নাম পরিবর্তন হচ্ছে, থাকবে দুটি নতুন বিভাগ: জ্বালানি উপদেষ্টা

নিউজটি শেয়ার করুন

জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা: দুই জাহাজ ডিজেলে ৩৩০ কোটি টাকা বাড়তি ব্যয়

আপডেট সময় ১১:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে বাংলাদেশ। বিশেষ করে চলতি মাসে আমদানি করা দুটি ডিজেলবাহী জাহাজের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) অতিরিক্ত প্রায় ৩৩০ কোটি টাকা গুণতে হচ্ছে।

সামগ্রিকভাবে জ্বালানি আমদানিতে আগের তুলনায় বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৬৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের আমদানিখাতে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডিজেলের দাম ৮৮ ডলার থেকে বেড়ে ২৩৬ ডলারে পৌঁছেছে। বিপিসি কর্মকর্তারা দাবি করছেন, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে প্রতি লিটার ডিজেলে বর্তমানে প্রায় ৬৮ থেকে ৬৯ টাকা লোকসান হচ্ছে। সরকার এখনো ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন বা পেট্রোলের দাম না বাড়ালেও জেট ফুয়েলের দাম এক মাসে দ্বিতীয়বারের মতো বৃদ্ধি করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন, খোলাবাজার থেকে চড়া দামে তেল কেনায় সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে। এই বাড়তি ব্যয় মেটাতে সরকার ভর্তুকি দেবে নাকি জনগণের ওপর দামের বোঝা চাপাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন যে, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন  রাশিয়া-চীন জ্বালানি বাণিজ্যে নতুন রেকর্ড, এলপিজি রপ্তানি বাড়ছে ৭৫০,০০০ টনে