ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 177

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে পাঁচ দিন হামলা না চালানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার অভিযোগ উঠেছে।

ইরান দাবি করেছে, ইসফাহান প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্র ও গ্যাস স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে।

আল জাজিরা ও ফার্স নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একটি গ্যাস উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আশপাশের আবাসিক এলাকাও ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন ট্রাম্প, তালিকায় আরো ৩ দেশ

গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় খোরমশহর এলাকার বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমেও প্রভাব পড়েছে বলে জানানো হয়।

তবে এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল।

এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা চলায় সাময়িকভাবে বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধ রাখা হবে। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি।

ঘটনাটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

নিউজটি শেয়ার করুন

প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প

আপডেট সময় ০১:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে পাঁচ দিন হামলা না চালানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার অভিযোগ উঠেছে।

ইরান দাবি করেছে, ইসফাহান প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্র ও গ্যাস স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে।

আল জাজিরা ও ফার্স নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একটি গ্যাস উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আশপাশের আবাসিক এলাকাও ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন  আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা