ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর নজিরবিহীন তোষামোদ করলেন মোদি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেল আবিবের প্রতি দিল্লির অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বুধবার অনুষ্ঠিত এই ভাষণে মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেন। গাজা যুদ্ধের আবহে দুই দেশের কৌশলগত ও আদর্শিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ভাষণের শুরুতেই মোদীকে অভূতপূর্ব সম্মান জানিয়ে নেসেটের সদস্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তার নাম জপ করতে থাকেন। মোদী তার বক্তব্যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভারত এই কঠিন সময়ে এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে ইসরায়েলের পাশে থাকবে। এই সফরকে কেন্দ্র করে জেরুজালেমের রাজপথ ভারত ও ইসরায়েলের পতাকায় সাজানো হয় এবং আগের রাতে নেসেট ভবনটি ভারতের তেরঙা পতাকার রঙে আলোকিত করা হয়।

আরও পড়ুন  আইসিসির বাধা থাকলেও নেতানিয়াহু জার্মানি যেতে পারবেন: জানালেন মের্ৎস 

নেতানিয়াহু মোদিকে ‘আমার ভাই’ বলে সম্বোধন করে এই সফরকে তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। তিনি ২০১৭ সালে মোদীর প্রথম ইসরায়েল সফরের স্মৃতিচারণ করে বলেন, ভারত ও ইসরায়েলের সম্পর্ক কেবল রাজনৈতিক নয় বরং এটি সভ্যতার গভীর বন্ধন। গাজা যুদ্ধে ভারতের অব্যাহত সামরিক ও কূটনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নেতানিয়াহু জানান, সংকটের মুহূর্তে ভারতের নৈতিক অবস্থান ইসরায়েল কোনোদিন ভুলবে না।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুর নজিরবিহীন তোষামোদ করলেন মোদি

আপডেট সময় ০২:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেল আবিবের প্রতি দিল্লির অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বুধবার অনুষ্ঠিত এই ভাষণে মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেন। গাজা যুদ্ধের আবহে দুই দেশের কৌশলগত ও আদর্শিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ভাষণের শুরুতেই মোদীকে অভূতপূর্ব সম্মান জানিয়ে নেসেটের সদস্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তার নাম জপ করতে থাকেন। মোদী তার বক্তব্যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভারত এই কঠিন সময়ে এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে ইসরায়েলের পাশে থাকবে। এই সফরকে কেন্দ্র করে জেরুজালেমের রাজপথ ভারত ও ইসরায়েলের পতাকায় সাজানো হয় এবং আগের রাতে নেসেট ভবনটি ভারতের তেরঙা পতাকার রঙে আলোকিত করা হয়।

আরও পড়ুন  আজ দুপুরে ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে মোদির আলোচনা