ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

মানবতাবিরোধী অপরাধ: আমৃত্যু দণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 190

ছবি সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন  নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির অবস্থানে পিছু হটে বিএসএফ

এর আগে বুধবার আকরাম হোসেনের করা আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

২০১৫ সালের ১১ আগস্ট মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেন।

তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ঘোষিত ওই রায়ে বলা হয়, সিরাজের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে তিনটি অভিযোগের মধ্যে একটিতে আকরামকে দোষী সাব্যস্ত করা হয়।

ট্রাইব্যুনাল রায়ে সিরাজ মাস্টারের দণ্ড ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে কার্যকরের নির্দেশ দেন। আর আকরামকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগের আদেশ দেওয়া হয়।

মামলার অপর আসামি আব্দুল লতিফ তালুকদার রায়ের আগেই ২০১৫ সালের ২৭ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান। ফলে তার নাম অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের পর দণ্ডিতরা আপিল করেন। সর্বশেষ আপিল বিভাগ খান আকরাম হোসেনকে খালাস দেন।

নিউজটি শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধ: আমৃত্যু দণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস

আপডেট সময় ০৩:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন  শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা: সব জেলায় চিঠি