ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জুম চাষ: পাহাড়ের মাটি ও মানুষের জীবনের শত বছরের ঐতিহ্য তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা

আজ দুপুরে ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে মোদির আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 483

ছবি সংগৃহীত

ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  মোদির সঙ্গে বন্ধুত্ব থেকে শীতল যুদ্ধ: ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

এর আগে, ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয়েছে এবং তারা কুশলাদি বিনিময় করেছেন। এই সময় উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা ও দিল্লির কর্মকর্তারা দুই প্রতিবেশী দেশের প্রধানদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আজ দুপুর ৩টা ৪৫ মিনিটে বৈঠক শুরু হবে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনের জন্য অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।
এই সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা বিষয় গুরুত্ব পাচ্ছে: ১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, ৩. নিরাপত্তা, ৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা, ৫. জনগণের মধ্যে সংযোগ, ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং ৭. কানেকটিভিটি।

সম্মেলনের শেষ দিন আজ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং একই দিন ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

নিউজটি শেয়ার করুন

আজ দুপুরে ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে মোদির আলোচনা

আপডেট সময় ১০:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  মোদির বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের