ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের বৃহস্পতিবার ৯ এপ্রিল: রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, একদিনেই বাড়ল বড় ব্যবধানে  যুদ্ধবিরতি: স্বস্তি ও শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা

ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্ক করলেন ল্যাভরভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 58

ছবি সংগৃহীত

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা হলে তার গুরুতর পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, উত্তেজনা বাড়তে থাকলে সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত ইতিবাচক অগ্রগতি ভেস্তে যেতে পারে।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে

আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার সুযোগ দেওয়ার আহ্বান জানান। সাক্ষাৎকারটি বুধবার সম্প্রচারিত হয় বলে জানিয়েছে রয়টার্স।

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জেনিভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এতে মধ্যস্থতার ভূমিকা পালন করছে ওমান।

ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আগেও হামলা হয়েছে, যা পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। নতুন হামলা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, উপসাগরীয় আরব দেশগুলো উত্তেজনা বাড়ুক তা চায় না। তারা সংযমের আহ্বান জানিয়ে এমন একটি সমাধান চায়, যাতে ইরানের আইনগত অধিকার ক্ষুণ্ন না হয় এবং পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ থাকে।

তিনি বলেন, ইরান ও সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর সম্পর্ক উন্নয়নে যে অগ্রগতি হয়েছে, উত্তেজনা বাড়লে তা বাধাগ্রস্ত হতে পারে।

একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জেনিভার আলোচনার পর অচলাবস্থা নিরসনে ইরান একটি লিখিত প্রস্তাব দিতে পারে। একই সঙ্গে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য নির্ধারিত মার্কিন বাহিনীর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্র চায়, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করুক। তবে তেহরান এ দাবি প্রত্যাখ্যান করে আসছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করছে।

ল্যাভরভ বলেন, রাশিয়া ও ইরানের নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় থেকেই সমাধান সম্ভব বলে তারা বিশ্বাস করেন।

নিউজটি শেয়ার করুন

ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্ক করলেন ল্যাভরভ

আপডেট সময় ১২:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা হলে তার গুরুতর পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, উত্তেজনা বাড়তে থাকলে সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত ইতিবাচক অগ্রগতি ভেস্তে যেতে পারে।

আরও পড়ুন  ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান